ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের দেড় হাজার চারাগাছ বিতরণ

হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাজার ৫৭০টি চারাগাছ বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের সবুজ প্রকৃতির প্রতি আগ্রহী করে তুলতে বুধবার (১৫ জুলাই) উপজেলার ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০টি করে চারাগাছ বিতরণ করা হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণের সঙ্গে মিল রেখে ১৫ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছের চারা রোপণের জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয় প্রতি ১০টি করে চারাগাছ প্রদান করা হয়।

এর মধ্যে বনজ, ফলজ ও ঔষধি গাছ রয়েছে। এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন উপজেলা ও পৌরসভার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে চারাগাছ রোপন করা হয়।

এর আগে গত ৯ জুলাই (বৃহস্পতিবার) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করবেন।

তাই, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় একই দিনে নির্ধারিত সময়ে ফলদ, বনজ ও ওষুধি-এ তিন ক্যাটাগরির মোট ৫টি করে গাছের চারা রোপণ করতে হবে। সেই নির্দেশনা বাস্তবায়নে হাজীগঞ্জে ১ হাজার ৫৭০টি চারাগাছ প্রদান করে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার কর্তৃক ঘোষিত আগামি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপন ও পরিবেশ সংরক্ষনের সচেতনতা তৈরির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেড় হাজারের বেশি চারাগাছ বিতরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের দেড় হাজার চারাগাছ বিতরণ

আপডেট : ১০:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬