ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়কের রথযাত্রার শুভেচ্ছা

 হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে উৎসবটি উদযাপিত হবে।

রথযাত্রা উপলক্ষে চাঁদপুরবাসী সহ সকলকে এই উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক স্বাধীন দত্ত।

শুভেচ্ছা বার্তায় তিনি জানান, শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা মহোৎসব উপলক্ষে সকল ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা।

রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়; এটি ভক্তি, ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য প্রতীক। এই পবিত্র দিনে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয়—জীবনের সকল বাধা-বিপত্তি অতিক্রম করে সত্য, ন্যায় ও কল্যাণের পথে এগিয়ে যাওয়ার আহ্বান। এই মহোৎসব আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতির চেতনা।

বর্তমান সময়ে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ঐক্যের গুরুত্ব অপরিসীম। রথযাত্রার এই পবিত্র মুহূর্তে আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে মানবতার বন্ধনে আবদ্ধ হই, সকল প্রকার বিভেদ, হিংসা ও সংকীর্ণতা পরিহার করি এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখি।

আমি প্রার্থনা করি, প্রভু জগন্নাথ দেবের অপার কৃপায় সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। দেশ ও জাতির সর্বাঙ্গীণ কল্যাণ হোক, সকলের মাঝে ছড়িয়ে পড়ুক ভালোবাসা ও শুভ শক্তির আলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না’—চাঁদপুরে শেখ ফরিদ মানিক

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়কের রথযাত্রার শুভেচ্ছা

আপডেট : ১১:৫২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬