ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওয়াসকুরনী, সহ-সভাপতি ইব্রাহিম কাজী মামুন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 56

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের ৯ নং মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম গতিশীল ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

গত ৭ জুলাই, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইলিয়াস-এর সুপারিশের ভিত্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি মোঃ ইবনে আল জায়েদ হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন এই কমিটির অনুমোদন প্রদান করেন।

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ ওয়াসকুরনী। এছাড়া সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ১ নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম কাজী মামুন।

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সহ-সভাপতি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে স্থানীয় এলাকাবাসী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং আধুনিক শিক্ষার প্রসারে নিজেদের সর্বোচ্চ নিবেদন নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

কমিটি অনুমোদনের খবরে বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। এলাকাবাসী আশা করছেন, নতুন এই কমিটির নেতৃত্বে ৯ নং মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্র এলাকায় শিক্ষার গুণগত মান অর্জনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না’—চাঁদপুরে শেখ ফরিদ মানিক

মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওয়াসকুরনী, সহ-সভাপতি ইব্রাহিম কাজী মামুন

আপডেট : ০১:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬