চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই আন্দোলনের সময় সংঘটিত দোকান ভাঙচুর ও শহীদ আজাদ হত্যা মামলায় আত্মসমর্পণ করা ৫ রাজনৈতিক নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে রয়েছেন ৪ জন ছাত্রলীগ নেতা এবং ১ জন আওয়ামী লীগ নেতা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) চাঁদপুরের বিজ্ঞ আদালতে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন— টোরাগড় গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাজী বশির, উপজেলা ছাত্রলীগ নেতা সুমন, পৌর ছাত্রলীগ নেতা হুমায়ন আজাদ, ছাত্রলীগ নেতা কাজী রাকিব এবং রুবেল কাজী।
আদালত সূত্রে জানা যায়, হাজীগঞ্জে জুলাই আন্দোলনের সময় সংঘটিত দোকান ভাঙচুর ও শহীদ আজাদ হত্যা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন পর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত মামলার নথিপত্র ও উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।
এরপর আদালতের নির্দেশে পাঁচজনকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হাজীগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া এই মামলা এলাকায় ব্যাপক আলোচিত। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে এবং তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলমান রয়েছে।
এদিকে আদালতের এ আদেশের পর বিষয়টি নিয়ে হাজীগঞ্জজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মামলার পরবর্তী শুনানি ও তদন্তের অগ্রগতি এখন সংশ্লিষ্ট মহলের নজরে রয়েছে।
হাজীগঞ্জে জুলাই আন্দোলনের মামলায় আত্মসমর্পণ, ৫ আসামী কারাগারে
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৪:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- 89
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















