দায়িত্ব পালন করতে গিয়েই প্রাণ হারালেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি মো. সাদিক। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে স্পিডবোটের রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে যৌথ উদ্ধার অভিযানে শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ১১টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে স্পিডবোটের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ডুবুরি মো. সাদিক নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যেই পানির নিচে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টাব্যাপী তল্লাশির পর সন্ধ্যা ৭টা ৩ মিনিটে মানিকগঞ্জের আরিচা স্থল নদী ফায়ার স্টেশনের (সংযুক্ত টঙ্গী ফায়ার স্টেশন) ডুবুরি মেরাজ আলী নদী থেকে সাদিকের মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মো. সাদিক ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ ও সাহসী ডুবুরি। দেশের বিভিন্ন উদ্ধার অভিযানে অসামান্য সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেছিলেন। সহকর্মীদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ একজন সদস্য।
দায়িত্ব পালন করতে গিয়ে তার এমন মর্মান্তিক মৃত্যুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনদের মাঝে বিরাজ করছে শোকের আবহ
দায়িত্ব পালনেই শেষ যাত্রা, শীতলক্ষ্যা থেকে উদ্ধার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের ম’রদে’হ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- 161
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















