চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের কাজিরখিল মিয়াজী বাড়ির
বীর মুক্তিযোদ্ধা, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সেনা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে উনার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনোগাহি রেখে যান। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭৫ বছর। বার্ধক্য জনিত কারণে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন।
আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসা মাঠে ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
এ ব্যাপারে, হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মো. মজিবুর রহমান এক শোক বার্তা প্রকাশ করেন বলেন, আমি শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। শোকাহত পরিবার যেন এ শোক সইতে পারে সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের তৌফিক দান করুক এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে বেহেশতের উচ্চ মাকাম দান করুক আমিন।




















