ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড এলাকায় মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • 84

Oplus_16908288

হাজীগঞ্জ পৌরসভাধীন ৯ নং ওয়ার্ড  কংগাইশ পূর্ব পাড়া জামে মসজিদে আসর নামাজ আদায়ের পর  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পাড়া-মহল্লার  দোকানে-দোকানে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন  সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী।
 আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৭ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগকালে তিনি স্থানীয়  লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
এরপর তিনি ৯ নং ওয়ার্ড কংগাইশ পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশে-পাশে এলাকা,মিজি বাড়ি, বালির মাঠ এলাকা,পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া,মধ্যপাড়া,মমিন রোড,আলীগঞ্জ বাজার সহ পুরো এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
মোহাম্মদ হাসান মিয়াজী বলেন,হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলীয় সমর্থন প্রত্যাশী। দল যদি আমাকে   সমর্থন দেয় এবং মনোনীত করে ,তাহলে আমি নির্বাচনে প্রার্থী হবো। আর যদি অন্য কাউকে সমর্থন করে, আমি তার সাথে কাজ করবো।
হাজীগঞ্জ পৌরসভার কাঙ্খিত উন্নয়ন এবং জবাবদিহিতামূলক কার্যক্রম নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি তাঁর পরিকল্পনা তুলে ধরে বলেন, আমি মেয়র নির্বাচিত হলে,আধুনিক পৌরসভা গড়ার জন্য প্রশাসনের সহযোগিতায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও নারী নিরাপত্তা নিশ্চিত করা হবে।
হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে’ সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক মহোদয়ের পরামর্শ ও সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিধি বহিঃভূতভাবে পৌরসভার অর্থ আত্মসাৎ হয়, এমন কোন প্রকল্প গ্রহণ করা হবে না।
গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড এলাকায় মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ

আপডেট : ১০:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬