চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নম্বর পাইকপাড়া উত্তর ইউনিয়নের পরিচিত মুখ, ইউনিয়ন বিএনপির নেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক রাজু পাটওয়ারীর ছোট ভাই আলহাজ মো. ফরিদ পাটওয়ারী (৪০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে চাঁদপুর শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম ফরিদ পাটওয়ারী অবসরপ্রাপ্ত সুবেদার মেজর বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম পাটওয়ারীর ছেলে। তিনি এলাকার একজন সজ্জন, বিনয়ী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ সময় ধরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, মা, চার ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টায় ফরিদগঞ্জ উপজেলার পূর্ব ভাওয়াল পাটওয়ারী (খাসের বাড়ি) এলাকায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
ফরিদ পাটওয়ারীর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তাআলা যেন মরহুম আলহাজ মো. ফরিদ পাটওয়ারীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন—এমন দোয়া করেছেন সর্বস্তরের মানুষ।
না ফেরার দেশে ফরিদ পাটওয়ারী, আজ নিজ গ্রামে দাফন
-
জসিম উদ্দিন: - আপডেট : ১০:৫৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- 136
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















