ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের পশ্চিম বড়কুলের গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • 63

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর পশ্চিম বড়কুল ইউনিয়নের ৪ ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে হাজীগঞ্জ বাজারমুখী গুরুত্বপূর্ণ সড়কটির দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, এই সড়কটি ৪ থেকে ৫টি গ্রামের মানুষের প্রধান যাতায়াতের পথ। প্রতিদিন কর্মজীবী মানুষ, ব্যবসায়ী, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা এ সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন, খানাখন্দ ও চলাচলের অনুপযোগী পরিবেশ সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন তারা।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়। জরুরি মুহূর্তে কোনো মুমূর্ষু রোগীকে দ্রুত হাজীগঞ্জ বাজার বা হাসপাতালে নেওয়াও অনেক সময় সম্ভব হয় না, যা জননিরাপত্তার জন্যও উদ্বেগজনক।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটির স্থায়ী সংস্কার বা উন্নয়নের উদ্যোগ না নেওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ ও টেকসই যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এবং হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না’—চাঁদপুরে শেখ ফরিদ মানিক

হাজীগঞ্জের পশ্চিম বড়কুলের গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

আপডেট : ১২:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬