ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 226

দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্যভান্ডার হালনাগাদ ও আরও নির্ভুল করতে আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬। আধুনিক প্রযুক্তিনির্ভর এ শুমারিতে প্রথমবারের মতো ট্যাবলেট ব্যবহার করে প্রতিটি পরিবারের কাছে গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করা হবে। জাতীয় জনশুমারির আদলে পরিচালিত এই কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে।

সারা দেশের পাশাপাশি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাতেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুমারি কার্যক্রম পরিচালিত হবে। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬ অনুযায়ী আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে স্বেচ্ছাসেবী নিয়োগ সম্পন্ন করা হবে। এরপর ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচিত স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান এবং তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় ট্যাবলেট বিতরণ করা হবে।

পরবর্তীতে ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৪৫ দিন মাঠপর্যায়ে শুমারি কার্যক্রম চলবে। এ সময়ে স্বেচ্ছাসেবীরা প্রতিটি পরিবারের কাছে গিয়ে নির্ধারিত তথ্য ট্যাবলেটের মাধ্যমে সংগ্রহ করবেন।

এ কার্যক্রমে দুই ধরনের স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে— তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার। উপজেলা কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের মনোনয়ন প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সংযুক্ত করে উপজেলা সমাজসেবা কার্যালয়, হাজীগঞ্জ, চাঁদপুরে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের যোগ্যতা, অযোগ্যতা এবং আবেদন ফরম কমেন্টে সংযুক্ত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে, যাতে সফলভাবে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়ন করা সম্ভব হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬

আপডেট : ১২:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬