ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৫১০ পিস ই’য়া’বাসহ ফতুল্লায় দুই মা”দ’ক কারবারি গ্রে’প্তা’র

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর প্রায় ৬টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার মাসদাইর এলাকার বারৈইভোগ খানকার মোড়ে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এসআই নন্দন চন্দ্র সরকার, এসআই শামীম হোসাইন, এসআই রফিকসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০) এবং রাকিবুল ইসলাম অপু (২৫)। অভিযানের সময় মাসুদের বসতবাড়ির নিচতলার একটি কক্ষ থেকে ১ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

১৫১০ পিস ই’য়া’বাসহ ফতুল্লায় দুই মা”দ’ক কারবারি গ্রে’প্তা’র

আপডেট : ০৭:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬