ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর যুবদলের ১নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 79

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, হাজীগঞ্জ পৌরসভা শাখার অধীনে পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. রাসেল হোসেন খাঁন এবং সদস্য সচিব নাজমুল হোসেন রাজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে আজহারুল ইসলাম (আরমান)-কে সভাপতি, রবিউল ইসলাম রবি-কে সিনিয়র সহ-সভাপতি, জামাল হোসেন জমাদ্দার-কে সহ-সভাপতি, রুহুল আমিন (রাজু)-কে সাধারণ সম্পাদক, শাহাদাত বেপারী-কে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নজরুল ইসলাম নজু-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট অনুমোদনের জন্য জমা দিতে হবে।

পৌর যুবদলের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি সংগঠনের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন নেতৃত্ব সৃষ্টি, তরুণদের সম্পৃক্ত করা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি সফল করতে কমিটির সদস্যরা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ১নং ওয়ার্ডে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) পেলেন  এএসপি জাবীর হুসনাইন সানীব

হাজীগঞ্জ পৌর যুবদলের ১নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা

আপডেট : ১১:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬