ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১১ মা’মলার আসামি দেলোয়ার দেলু আবারও ই’য়াবাসহ গ্রে’প্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 74

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) হাজীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন দেলু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার ঘরের খাটের তোশকের নিচ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি টোরাগড় কাজী বাড়ি এলাকার মৃত রতন কাজীর ছেলে।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, থানার অপরাধ সংক্রান্ত তথ্যভাণ্ডার (সিডিএমএস) পর্যালোচনায় গ্রেপ্তার দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে পূর্বে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে দায়ের হওয়া ১১টি মামলা রয়েছে।
এদিকে একই রাতে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকায় আরেকটি অভিযানে একটি গ্যারেজ ঘরের ভেতরে রাখা কাগজের বক্স থেকে সাদা পলিথিনে সংরক্ষিত ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া গাঁজার ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় হাজীগঞ্জ থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

১১ মা’মলার আসামি দেলোয়ার দেলু আবারও ই’য়াবাসহ গ্রে’প্তার

আপডেট : ০৭:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬