মতলব উত্তর উপজেলা মহিলা দল কমিটির এক বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই বিকালে নতুন বাজার হোয়াইট হাউজ রেস্টুরেন্টে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা আক্তার। উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক স্বপ্না আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক রাহিমা ইসলাম, দপ্তর সম্পাদক রুনা আক্তার, সহ দপ্তর সম্পাদক ডলি আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরা আক্তার, সদস্য বানী আক্তার, তাসলিমা, ছেংগারচর পৌর মহিলা দলের সভাপতি লাইলী আক্তার, সাধারণ সম্পাদক মুনমুন পৌর, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, সদস্য মিনারা আক্তার প্রমুখ।
মতলব উত্তর উপজেলা মহিলা দল কমিটির এক বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৮:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- 78
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















