চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন (বিএনপি)-এর ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা বিএনপি’র সভাপতি আয়াত আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটনের সাক্ষরিত পত্রে ফখরুল ইসলাম বিলাসকে আহ্বায়ক করে বিএনপির এই কমিটি ঘোষণা করা হয়। তিনি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মোঃ মোশারফ হোসেন, আবদুল হক, মোঃ হেমায়েতুল ইসলাম সুমন ও হাবিবুর রহমান, ইকবাল হোসেন কাজল, মনির হোসেন, তাফাজ্জল হোসেন লিটন, মোঃ আবুল হাসেম,মোহাম্মদ হোসেন রানা, খায়রুল বাসার আজাদ, শহিদ উল্যাহ, আবুল খায়ের, সফিকুল ইসলাম,১নং সদস্য পদে মোঃ মোজাহার হোসেন এবং সদস্য পদে মোঃ রুহুল আমিন মানিক, নুরুল ইসলাম, মাহফুজুল আলম টুটুল, মোঃ মাহবুব আলম, মোস্তফা কামাল ও কামরুল, আবুল বাসার, আবদুল মালেক ও ডাঃ আহমদ উল্যাহ পাটোয়ারী, সোলাইমান মাষ্টার সহ ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৭৮ সালের ৭ সেপ্টেম্বর চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পরাণপুর গ্রামে জন্মগ্রহণকারী ফখরুল ইসলাম (বিলাস) এর রাজনৈতিক যাত্রা অত্যন্ত বর্ণাঢ্য।
তিনি ১৯৯৫ সালে খিলাবাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৭ সালে মেহের ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তার পিতা মরহুম সিরাজুল ইসলাম ও মাতা মরহুমা রৌশনারা বেগম। পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং তার স্থায়ী ঠিকানা নাহারা গ্রামের পূর্বপাড়া মিয়াজি বাড়ি।
· ১৯৯১-১৯৯৪: জিয়া শিশু কিশোর দলের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি।
· ১৯৯৫-১৯৯৮: রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সভাপতি, মেহের ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য এবং পরানপুর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে সক্রিয় ভূমিকা পালন।
· ১৯৯৯-২০০৭: সৌদি আরব প্রবাসী বিএনপির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন।
· ২০০৮-২০২০: টানা নির্বাচনের মাধ্যমে সৌদি আরব প্রবাসী বিএনপি চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
· ২০২০-বর্তমান: সৌদি আরব প্রবাসী বিএনপি চাঁদপুর জেলার সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বর্তমানে তিনি শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
প্রায় ৩৫ বছরের রাজনৈতিক, সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ, শৃঙ্খলা ও নীতিতে দীর্ঘদিন ধরে অনড় আস্থা রাখেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনের নির্বাচনী কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে জনসংযোগ, নির্বাচনী প্রচার ও নেতাকর্মীদের সমন্বয়ে ভূমিকা রেখেছেন।
এদিকে কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।




















