ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার

পবিত্র ওমরাহ পালন উপলক্ষে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায় যায় দিন পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এনায়েত মজুমদার।
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালন করবেন। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন, মুসলিম উম্মাহর ঐক্য, সুখ-শান্তি এবং সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করবেন।
ওমরাহ যাত্রাকে কেন্দ্র করে সাংবাদিক এনায়েত মজুমদার আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন। তিনি যেন সুস্থ ও নিরাপদে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সে জন্য তাঁর পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
এদিকে হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সফল ওমরাহ পালন এবং সুস্থ-সুন্দরভাবে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই স্ট্যাম্পে একই নম্বর, ভেন্ডারও নেই অস্তিত্ব!

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার

আপডেট : ০৩:০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬