“প্রাথমিক বিদ্যালয় হচ্ছে সুশিক্ষিত জাতী বিনির্মাণের আঁতুড় ঘর। তাই উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই ৫ বছর মেয়াদী ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী’ গ্রহণ করেছেন। শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষা জোরদার, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং উপস্থিতি নিশ্চিতকরণ, মিড-ডে-মিল পুনরায় চালু করা সহ প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন চলছে। সার্বিক বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী, কমিটি-অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশীজনরা আন্তরিকভাবে এগিয়ে এলেই দেশ ও জাতীকে অসংখ্য মেধা উপহার দেওয়া সম্ভব হবে।” ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ। মঙ্গলবার বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এদিন বিদ্যালয়টি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিরও প্রথম সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি বিল্লাল মজুমদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, আফতাবুল ইসলাম, সাবেক কর্মকর্তা মনির হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শংকরী চক্রবর্তী প্রমুখ।
প্রাথমিক বিদ্যালয় হচ্ছে সুশিক্ষিত জাতী বিনির্মাণের আঁতুড় ঘর –বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. আবুল কালাম আজাদ
-
জসিম উদ্দিন - আপডেট : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- 124
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















