ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অনুমোদিত সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি)-এর উদ্যোগে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজধানী রিয়াদের বাথাস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০১৭ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ইডিসির বিভিন্ন কার্যক্রম, সেবার পরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. তারেক বলেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় ইডিসি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্টসহ সরকারের বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে।
তিনি জানান, প্রবাসীদের সেবা নিশ্চিত করতে সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা কার্যক্রম চালু রয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী মার্কেটিং অফিসার শওকত উল্লাহ রিপন, জন্ম নিবন্ধন সহকারী অফিসার আব্দুল্লাহ ফুয়াদসহ অন্যান্য কর্মকর্তা।
মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয় বলেন, যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ এখনও এক থেকে দুই বছর রয়েছে, তাদের এখনই ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই।
তিনি আরও জানান, প্রবাসীদের সময় ও ভোগান্তি কমাতে সৌদি আরবের বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে প্রায় ২৫টি অফিসের মাধ্যমে ইডিসি সেবা প্রদান করছে। এসব কেন্দ্র থেকে ই-পাসপোর্টের অনলাইন আবেদন, জন্ম নিবন্ধন সংশোধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদনসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করা যাচ্ছে।
কর্মকর্তারা জানান, মাত্র ২০ সৌদি রিয়াল ফি দিয়ে ই-পাসপোর্টের অনলাইন আবেদন করা সম্ভব। প্রবাসীদের জন্য পাসপোর্ট ও অন্যান্য সরকারি সেবা আরও সহজ ও দ্রুত করতে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
সভা শেষে গণমাধ্যমকর্মীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রবাসী সেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে মতামত প্রদান করেন।
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের নিখোঁজ দুলালকে পাওয়া গেছে: পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি

সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

আপডেট : ০৭:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬