বগুড়ার সোনাতলা উপজেলার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঈশিতা ক্লিনিককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। একই সঙ্গে রোগীর স্বামীও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার। থানায় অভিযোগ দায়ের বলে জানিয়েছেন।
জানা গেছে, উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের মহেশপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ছালজার রহমানের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছাঃ সাহেলা বেগম গত ২৬ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে প্রসব ব্যথা নিয়ে ঈশিতা ক্লিনিকে আসেন।
রোগীকে পরীক্ষা-নিরীক্ষার পর ক্লিনিকে দায়িত্বরত চিকিৎসকরা জানান, সেখানে স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) করানো সম্ভব নয়। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন, তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা রোগীকে পরীক্ষা করে জানান, স্বাভাবিক প্রসব সম্ভব নয় এবং জরুরি সিজারিয়ান অপারেশন প্রয়োজন। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মৃত নবজাতক প্রসব করানো হয়।
এ বিষয়ে রোগীর স্বামী ছালজার রহমান বলেন, “আমার অজান্তেই কেউ আমার ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেছে। বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঈশিতা ক্লিনিকের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ কারণে ক্লিনিক কর্তৃপক্ষ যেন আমাকে দায়ী না করে, সে জন্য আমি নিজেকে রক্ষাত্বে থানায় অভিযোগ দিয়েছি।।”
অন্যদিকে, ঈশিতা ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, ‘বাবুনী আক্তার’ নামের একটি ফেসবুক আইডি থেকে ক্লিনিক সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করে ঝুঁকি এড়াতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সরকারি হাসপাতালে রেফার করে। পরবর্তীতে সরকারি হাসপাতালের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্টরা যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার আহ্বান জানিয়েছেন।
সোনাতলায় ঈশিতা ক্লিনিককে ঘিরে অপপ্রচার, রো’গীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করার দাবি
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- 98
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















