ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা সেবার মান বাড়াতে ৫০ শয্যা থেকে ১০১ শয্যা হাসপাতাল করা হবে: ড.জালাল উদ্দিন 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেছেন, জনবল সংকট থাকা স্বত্বেও  চিকিৎসা সেবায় এগিয়ে রয়েছে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা সেবা আরও বৃদ্ধি করতে খুব শীঘ্রই ৫০ শয্যা থেকে উন্নীত করে ১০১ শয্যা করা হবে এই হাসপাতালটি।
শুক্রবার(৩১ জুলাই) বিকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,মানুষের চিকিৎসা সেবা শতভাগ  নিশ্চিত করতে এ হাসপাতালের যত সমস্যা রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে ইনশাআল্লাহ।
চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ড.জালাল উদ্দিন বলেন, নানা সমস্যা ও প্রতিকূলতার মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই উপজেলা থেকে আগত হাজার হাজার  রোগীদের সঠিক ভাবে সেবা দেয়া হচ্ছে। এজন্য হাসপাতাল কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
হাসপাতালের  মেডিকেল অফিসার ডা:জারিন শরীফ সুপ্তির সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। তিনি  হাসপাতালের কার্যক্রম দেখে চিকিৎসা কর্মকর্তা ও কর্তৃপক্ষের প্রশংসা করেন। তিনি আরও বলেন,জনবল সংকট নিরসনের জন্য আমরা দুই সাংসদ( ড.মো. জালাল উদ্দিন ও রাশেদা বেগম হীরা) সম্মিলিতভাবে সর্বোচ্চ কাজ করবো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র ধর।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম রায়হান।অনুষ্ঠানের শুরুতে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়ের উপর প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃরাজীব কিশোর বনিক।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক এবং হাসপাতালের মেডিকেল অফিসারবৃন্দ।
এদিকে হাসপাতালের তথ্য অনুযায়ী, চিকিৎসকদের অনুমোদিত ৪০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ১৮ জন।তন্মোধ্যে ৩ জন প্রেষনে অন্যত্র।  শূন্য রয়েছে ২০টি পদ। এর মধ্যে সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্টও নেই। নেই এম্বুলেন্সে, নেই ড্রাইভার, নেই বিভিন্ন সরঞ্জাম, নেই এনেস্থিসিয়া ডাক্তার, বন্ধ রয়েছে অপারেশন,
স্বাস্থ্য সহকারী পদে ৫০ জন বরাদ্দ থাকলেও কর্মস্থলে রয়েছে মাত্র ১৮জন। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদেও জনবল সংকট রয়েছে।
ছবির ক্যাপশন: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনার মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য  ড. মো. জালাল উদ্দিন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চিকিৎসা সেবার মান বাড়াতে ৫০ শয্যা থেকে ১০১ শয্যা হাসপাতাল করা হবে: ড.জালাল উদ্দিন 

আপডেট : ১১:১৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬