ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে বড় দু’র্ঘটনা থেকে রক্ষা পেলো জৈনপুর পরিবহন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • 85

 চাঁদপুরের বাবুরহাট-গৌরীপুর পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় জৈনপুর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাগানে ডুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই বাসে থাকা ১৪ জন যাত্রী।

আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টা ৩০ মিনিটের সময় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জৈনপুর পরিবহন (ঢাকা মেট্রো ব -১১- ৪০২৩) বাসটি
বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশ্য ১৪ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। বাবুরহাট থেকে প্রায় ৮কিলোমিটার দূরে বরদিয়া সরকার বাড়ীর নিকট আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরপাড়ের বাগানে ডুকে পড়ে এবং গাছের সাথে হেলে গিয়ে কোনরকম রক্ষা পায়।

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী মই দিয়ে যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়।

এসময় এলাকার কয়েকজন জানান, এই রুটে চলাচলকারী কয়েকটি বাস দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে চলাচল করছে। এর আগেও এসব বাসের বিরুদ্ধে একাধিকবার অসতর্ক চালনা ও দুর্ঘটনার অভিযোগ উঠেছে বলে দাবি করেন তারা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও যাত্রীসাধারণ সড়কে চলাচলকারী গণপরিবহনের ফিটনেস পরীক্ষা জোরদার, চালকদের দক্ষতা যাচাই এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

তাদের মতে, কার্যকর নজরদারি ও নিয়মিত তদারকি নিশ্চিত করা না গেলে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই স্ট্যাম্পে একই নম্বর, ভেন্ডারও নেই অস্তিত্ব!

মতলবে বড় দু’র্ঘটনা থেকে রক্ষা পেলো জৈনপুর পরিবহন

আপডেট : ১২:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬