আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে শিক্ষিত ছেলে-মেয়ে, মেধাবী তরুণ-তরুণী এবং সচেতন নাগরিকদের একটি অংশ চেয়ারম্যান পদে মোঃ ফারুকুল ইসলাম কিরণকে দেখতে চান বলে জানিয়েছেন তার সমর্থকরা।
সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে ফারুকুল ইসলাম কিরণ জনগণের আস্থা অর্জন করেছেন। তাদের বিশ্বাস, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।
তারা আরও বলেন, ৫ নং সদর ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও যুব উন্নয়ন এবং আধুনিক, স্মার্ট ইউনিয়ন গড়ে তুলতে একজন শিক্ষিত, যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, ফারুকুল ইসলাম কিরণ সেই প্রত্যাশা পূরণে সক্ষম।
ইউনিয়নের কাজিরগাঁও এলাকার বাসিন্দা মেজবাহ উদ্দিন বলেন, “আমরা বিশ্বাস করি, মোঃ ফারুকুল ইসলাম কিরণের নেতৃত্বে ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়নে উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আমরা তাকে দেখতে চাই।”
সমর্থকদের আশা, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ফারুকুল ইসলাম কিরণ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন গঠনে কার্যকর ভূমিকা রাখবেন।




















