ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় চাঁদা না পেয়ে (অব.) প্রাপ্ত সেনাসদস্যের চলাচলের রাস্তার মাটি কেটে নেওয়ার অভিযোগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • 586

​চাঁদপুরের কচুয়া উপজেলার করইশ গ্রামে চাঁদার টাকা না পেয়ে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের বসতবাড়ির চলাচলের রাস্তার মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাবেক সেনাসদস্য মোহাঃ মিজানুর রহমান (৬২) বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​অভিযুক্তরা হলেন, কচুয়া পৌরসভার ০৮নং ওয়ার্ডের করইশ (কেরানী বাড়ি) এলাকার মৃত আবু সালেহের ছেলে বিল্লাল হোসেন ও শাহাদাত হোসেন গং ।

​অভিযোগ সূত্রে জানা যায়, মোহাঃ মিজানুর রহমান একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। দীর্ঘদিন ধরে প্রতিবেশী অভিযুক্তদের সাথে তার বসতবাড়ির পাশের চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি বাদী জায়গায় বাউন্ডারি ওয়াল তৈরি করার সময় অভিযুক্তরা তাঁর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁর ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত হন। ​এরই ধারাবাহিকতায়, গত ৩১ জুলাই ২০২৬ ইং  রাত ১১:০০ ঘটিকা থেকে ভোর ০৪:০০ ঘটিকার মধ্যে যেকোনো সময় অভিযুক্তরা রাতের আঁধারে বাদীর বসতবাড়ির চলাচলের রাস্তার মাটি কেটে নিয়ে যান।

পরবর্তীতে বাদী ও তাঁর পরিবারের সদস্যরা এ বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর চড়াও হন এবং মারধরের চেষ্টা করেন। এ সময় মামলা বা আইনি পদক্ষেপ নিলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়।

​ভুক্তভোগীর ছোট ছেলে আশিকুর রহমান বলেন, আমার কাছ থেকে বিল্লাল হোসেন রাস্তাটি চলাচলের জন্য সমাধান করে দেবে বলে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা না দিতে চাইলে বিল্লাল গংরা রাতের অন্ধকারে বাড়ির সামনে থেকে মাটি কেটে নিয়ে যায় এবং চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। আমরা প্রতিবাদ করতে গেলে নানা ধরনের হুমকি দেওয়া হয়। আমরা এখন নিরাপত্তা হিনতায় ভুগছি।

অভিযুক্ত বিল্লাল হোসেনের সাথে মুঠোফোনে ০১৭৮৯৮৪৯২৯২ নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  আজিজুল ইসলাম আকাশ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের নিখোঁজ দুলালকে পাওয়া গেছে: পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি

কচুয়ায় চাঁদা না পেয়ে (অব.) প্রাপ্ত সেনাসদস্যের চলাচলের রাস্তার মাটি কেটে নেওয়ার অভিযোগ

আপডেট : ০৭:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬