ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ইয়াবাসহ আটক জহির আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৫০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 189

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ (উত্তর) ইউনিয়নের বানিয়াচো এলাকায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মো. জহির উদ্দিন (৩৯)-কে আদালতে প্রেরণ করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। একই সঙ্গে তদন্তের স্বার্থে এবং পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার আশঙ্কার কথা উল্লেখ করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে স্থানীয় জনতার দেওয়া সংবাদের ভিত্তিতে বানিয়াচো এলাকার বিসমিল্লাহ এগ্রো ফার্ম অ্যান্ড ব্রয়লার হাউজ সংলগ্ন জহির উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা পুলিশ। অভিযানের সময় তার শয়নকক্ষের বিছানার তোশকের নিচ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন প্রায় ০.৯ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২ হাজার ৭০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) এ কে এম ইউনুছ আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্ত এখনও চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে আসামিকে হেফাজতে রাখা প্রয়োজন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি জামিনে মুক্তি পেলে এলাকায় পুনরায় মাদক ব্যবসা ও মাদকসেবনের বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে কারাগারে আটক রাখার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মো. জহির উদ্দিনকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী মামলার আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ইয়াবাসহ আটক জহির আদালতে, কারাগারে পাঠানোর আবেদন

আপডেট : ১২:৫০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬