ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রামপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বুধবার (৬ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা,নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়-অভিভাবকের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদারের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার উল্লাহ পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাস এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও এসএমসি সদস্য মো. ছাদেক পাঠান রিপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. আবদুল হাই মজুমদার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার উল্লাহ পাটোয়ারী বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে বিদ্যালয় ও অভিভাবকের যৌথ ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনেও অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, তাদের পড়াশোনার খোঁজ রাখা এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখলে শিক্ষার মান আরও উন্নত হবে।”
বিশেষ অতিথি মো. গোলাম মোস্তফা স্বপন বলেন, “রামপুর উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের এই অগ্রযাত্রা ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. আবদুল হাই মজুমদার বলেন, শিক্ষার্থীদের পাঠদানে গুণগত মান বৃদ্ধি, নৈতিক শিক্ষার বিকাশ, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে শিক্ষক-শিক্ষিকা,পরিচালনা পর্ষদের সদস্য,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে নিতে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ১০:৪৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬