ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের ইউএনও’র হস্তক্ষেপে আহম্মদপুর-ধোপল্লা ব্রীজটি সংস্কার – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • 108
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
ব্যস্ত রাস্তার স্টিলের ব্রীজের উপর কয়েক জায়গায় এরকম বিশাল ছিদ্র। তার মধ্যে দুইটি তো দানবাকৃতির। কেউ হয়তো ফেসবুকে ট্যাগ করেছে বা মেসেঞ্জারে ছবি পাঠিয়েছিল। দেখার পর থেকেই মনটা খচখচ করছিল, কখন জানি কি দুর্ঘটনা ঘটে। দিন কয়েক বাদেই সংস্কার কাজ শুরু করতে পারলাম।
আজ (বুধবার, ৬ জুলাই) বিকেলের অবেলার অবসরে ভাবছিলাম কাজটা দেখে আসি। কিছু কাজ হয়তো সংখ্যার পরিমাণে খুবই ছোট, কিন্তু যে মানসিক তৃপ্তি দেয় তা হৃদয় ভরিয়ে দেয়।
উপজেলা পরিষদের অপ্রত্যাশিত ব্যয় খাত থেকে সংস্কার প্রকল্পটি নেয়া, উৎসাহ প্রদান ও সহযোগিতার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ। আর পুরো কাজের সার্বিক তত্বাবধানের জন্য উপজেলা ইঞ্জিনিয়ারের প্রতি রইলো কৃতজ্ঞতা।
এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘ইউএনও হাজীগঞ্জ’ নামক আইডিতে পোস্ট দিয়ে জনগুরুত্বপূর্ণ একটি ব্রীজের সংস্কার কাজের জানান দিলেন, হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। তিনি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ও শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ডাকাতিয়া নদীর উপর আহম্মদপুর-ধোপল্লা স্টীলের ব্রীজটি সংস্কার করে ওই অঞ্চলের মানুষকে শঙ্কা থেকে মুক্তি দিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহম্মদপুর-ধোপল্লা স্টীলের ব্রীজ দিয়ে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের একাংশ এবং পাশর্^বর্তী শাহরাস্তি উপজেলার পশ্চিমাঞ্চলের লোকজন চলাচল করে। ব্রীজটির একটি অংশে স্টীলের পাতে মরিচা পড়ে বেশ কিছু অংশসহ কয়েকটি স্থানে নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের দূর্ঘটনার শঙ্কায় ছিলেন, ওই পথে চলাচলকৃত লোকজন।
বিষয়টি ফেসবুক (ইউএনও হাজীগঞ্জ)ম্যাসেঞ্জারের মাধ্যমে কেউ একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে জানিয়েছিলেন। এরপর তিনি ব্রীজটি সংস্কারের উদ্যোগ নেন। তিনি উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন ও উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমানের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের অপ্রত্যাশিত ব্যয় খাত থেকে ব্রীজের সংস্কার করেন।

এদিকে ব্রীজটি সংস্কার করায় ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলালসহ ওই ইউনিয়নের লোকজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের ইউএনও’র হস্তক্ষেপে আহম্মদপুর-ধোপল্লা ব্রীজটি সংস্কার – Rknews71

আপডেট : ০৫:৩০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২