খন্দকার আরিফ :
হাজীগঞ্জে এক ইয়াবাকারবারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৮ জুলাই) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিশ্বরোড চৌ-রাস্তা থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ এর নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ মুন্সী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী পৌরসভাস্থ ১২নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের মঞ্জুল হক এর ছেলে তুষার (২২)। সে কুমিল্লা থেকে ইয়াবা ক্রয় করে হাজীগঞ্জ আসে।
এ ঘটনায় হাজীগঞ্জ থানা তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




















