ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পেল ১৬ জন,পাসের হার ৭৬ শতাংশ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষজনক সাফল্য অর্জিত হয়েছে। বিদ্যালয়ের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ মিলিয়ে মোট ১৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১১৪ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের মোট পাসের হার ৭৬ শতাংশ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী,এ বছর বিদ্যালয় থেকে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে। এছাড়া ৪৪ জন A,২৭ জন A-,২০ জন B এবং ৭ জন C গ্রেড পেয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগ। এ বিভাগে ৫২ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৬ জন জিপিএ-৫, ২২ জন A, ৯ জন A-, ৪ জন B এবং ১ জন C গ্রেড পেয়েছে। বিজ্ঞান বিভাগে পাসের হার ১০০ শতাংশ।
মানবিক বিভাগে ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৬১ দশমিক ৫৪ শতাংশ। অপরদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ২০ জনের মধ্যে ১৪ জন উত্তীর্ণ হয়েছে এবং পাসের হার ৭০ শতাংশ।
ফলাফল প্রসঙ্গে বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস বলেন, “আমাদের শিক্ষার্থীরা এ বছর যে ফলাফল অর্জন করেছে,এতে আমরা আনন্দিত। বিশেষ করে বিজ্ঞান বিভাগে শতভাগ পাস এবং ১৬ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমরা শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা অব্যাহত রাখব।”
বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আগামীতে ফলাফলের মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পেল ১৬ জন,পাসের হার ৭৬ শতাংশ

আপডেট : ১০:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬