ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে হাজীগঞ্জ বাজার সমিতির সভাপতি প্রার্থী সালাহউদ্দিন ফারুক

চাঁদপুর জেলার অন্যতম প্রধান বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সালাহউদ্দিন ফারুক (মামুন)। তিনি হাজীগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সালাম-আদাব জানিয়ে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
সোমবার (১০ আগস্ট) সভাপতি পদে নিজের প্রার্থিতা ও পরিকল্পনা নিয়ে মো. সালাহউদ্দিন ফারুক (মামুন) বলেন, “হাজীগঞ্জ বাজার শুধু একটি ব্যবসাকেন্দ্র নয়; এটি হাজারো ব্যবসায়ীর জীবন-জীবিকা এবং হাজীগঞ্জের ঐতিহ্যের সঙ্গে জড়িত। এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ, আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই।”
তিনি বলেন, নির্বাচিত হলে বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে কাজ করবেন।
সালাহউদ্দিন ফারুক (মামুন) আরও বলেন, হাজীগঞ্জ বাজার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়—এটি সব ব্যবসায়ীর। ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাজারকে আরও উন্নত, আধুনিক ও নিরাপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি সবসময় ব্যবসায়ীদের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চান বলেও জানান।
ব্যবসায়ী ও সচেতন মহলের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. সালাহউদ্দিন ফারুক (মামুন) দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তিনি তরকারি পট্টি ও মাছ বাজার রোড এলাকায় মেসার্স শশী এন্টারপ্রাইজ এবং মেসার্স লাকী প্রিন্টার্স-এর স্বত্বাধিকারী হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি একজন সৎ, দক্ষ ও জনবান্ধব ব্যবসায়ী হিসেবে পরিচিতি অর্জন করেছেন বলে জানান স্থানীয়রা।
আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদপ্রার্থী মো. সালাহউদ্দিন ফারুক (মামুন) বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে দোয়া, ভালোবাসা, আশীর্বাদ ও মূল্যবান সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “ব্যবসায়ীদের আস্থা ও সমর্থন পেলে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে হাজীগঞ্জ বাজারের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে হাজীগঞ্জ বাজার সমিতির সভাপতি প্রার্থী সালাহউদ্দিন ফারুক

আপডেট : ১১:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬