চাঁদপুরের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬ উপলক্ষে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন হাজীগঞ্জ বাজারের পরিচিত ব্যবসায়ী ও মোবাইল পয়েন্টের স্বত্বাধিকারী মো. আলী নেওয়াজ রোমান।
ব্যবসায়ী মহলে পরিচিত মুখ মো. আলী নেওয়াজ রোমান দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারে মোবাইল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তিনি পৌর সুপার মার্কেটের মোবাইল পয়েন্টের স্বত্বাধিকারী হিসেবে ব্যবসা পরিচালনা করছেন।
নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করে তিনি হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মো. আলী নেওয়াজ রোমান বলেন, ব্যবসায়ীদের কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করতে চাই। নির্বাচিত হলে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিয়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী করতে আন্তরিকভাবে কাজ করব।
এদিকে তাঁর প্রার্থিতা ঘিরে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী মহলে আলোচনা চলছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ীরা যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে বেছে নেবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
স্বত্বাধিকারী: মোবাইল পয়েন্ট, পৌর সুপার মার্কেট, হাজীগঞ্জ। যোগাযোগ: ০১৯১১-৩৯১০২৬।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থী আলী নেওয়াজ রোমান
-
ডেস্ক নিউজ - আপডেট : ০২:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- 147
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















