ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে চোর সন্দেহে গাছে বেঁধে মায়ের সামনে ছেলেকে বেধড়ক মারধর,গ্রেপ্তার ১

 চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল চুরির সন্দেহে  মায়ের সামনে ছেলে মো. তারেক ঢালী(১৭) কে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় প্রভাবশালী মহল। বর্তমানে সে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেদম প্রহারের যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।
বুধবার ( ১২ আগস্ট ) সন্ধ্যায় এ ঘটনায় অভিযুক্ত  একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়া প্রধানীয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন ঢালীর ছেলে তারেক ঢাকায় চাকরি করে। তারা দুই ভাই। ছোট ভাই মোঃ রাসেল (১৩) তার সাথে কাজ করে।  ছুটিতে বাড়িতে থাকাকালীন অবস্থায় মঙ্গলবার ভোর বেলা তার ঘর থেকে পাশের প্রধানীয়া বাড়ির আল-আমীন,  সফিক, তানিম,  মোতালেব তাকে তুলে নিয়ে যায়।
আহত তারেকের  মা খুকী বেগম বলেন, ১২ বছর আগে ওর বাবা মারা যায়। খাইয়া নাখাইয়া ছেলে দুইটাকে নিয়ে  জীবন কাটাই। ঘটনার দিন মঙ্গলবার ভোর ৫ টার দিকে আমার ছেলেকে  ঘুম থেকে উঠিয়ে নিয়ে  যায়। আমার ছেলেরে নিয়ে যায় কেন কোনো কথা না বলে
সফিক, আল আমিন,তানিম,
মোতালেব প্রধান তাদের বাড়ি  নিয়ে যায়। পরে তাদের (প্রধানীয়া বাড়ি)  বাড়িতে  নিয়ে  মোবাইল চুরির কথা বলে সন্দেহ বশত গাছের সাথে বেঁধে নারিকেল গাছের ডাল দিয়ে পিটায়। এরপর মাথায় গামছা বেঁধে গরম পানি ঢালে। থেমে থেমে
কয়েক ঘন্টা পিটায়। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কেউ আমার ছেলেকে তাদের কাছ থেকে বাঁচাতে এগিয়ে আসে না। পরে স্থানীয় সোবহান ঢালী, মো: রাকিব প্রধান, শরীফুল ইসলাম, নবী উল্লাহ পাটোয়ারী বিকেল  তাকে উদ্ধার করে বাড়িতে আনে। টাকার অভাবে ছেলেকে ভালোভাবে চিকিৎসা করাতে পারছি না। আমি গরিব মানুষ। বিনা অপরাধে যারা আমার ছেলেকে মারছে আমি প্রশাসনের কাছে তার বিচার চাই।
স্থানীয় নবী উল্লাহ পাটোয়ারী বলেন, বুধবার আছরের দিকে পুলিশ আহতের বাড়ি আসে। ওরা দুই ভাই ঢাকায় শহীদুল্লাহ্ হলের কেন্টিনে কাজ করে। খুবই অসহায় ছেলেটাকে তারা হত্যার উদ্দেশ্য ঘর থেকে তুলে নিয়ে যায়। ছেলেটাকে যারা এমনভাবে মেরেছে আমরা তাদের শাস্তি চাই। ওসি সাহেব  এসে  সঠিক বিচারের আশ্বাস দিয়ে গেছেন।
এদিকে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক প্রধান(৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এ ধরনের অমানবিক নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক  বলেন, অভিযুক্ত সফিক প্রধানকে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ছবির ক্যাপশন: চাঁদপুর মতলব দক্ষিণে মায়ের সামনে ছেলে তারেককে গাছের সাথে বেঁধে মারধর করছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলবে চোর সন্দেহে গাছে বেঁধে মায়ের সামনে ছেলেকে বেধড়ক মারধর,গ্রেপ্তার ১

আপডেট : ১০:৩৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬