চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী কনিজ ফাতেমা। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী কনিজ ফাতেমা নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের পরামর্শ এবং পরিবারের উৎসাহকে নিজের সাফল্যের মূল শক্তি হিসেবে দেখছে। কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের পর তার চোখে এখন নতুন স্বপ্ন—ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে দেশ ও সমাজের মানুষের জন্য কাজ করা।
নিজের অনুভূতি জানিয়ে কনিজ ফাতেমা বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে তিনি খুবই আনন্দিত। এই সাফল্যের পেছনে বাবা-মা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অবদান রয়েছে। তাদের উৎসাহ ও সহযোগিতা তাকে পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে চান তিনি। এজন্য সবার দোয়া কামনা করেন কনিজ।
কনিজ ফাতেমার বাবা মো. মহসিন মিয়াজী একজন ব্যবসায়ী এবং মা ঝর্ণা আক্তার গৃহিণী। মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে মো. মহসিন মিয়াজী বলেন, মেয়ের ফলাফলে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে কনিজ যেন তার স্বপ্ন পূরণ করতে পারে, সেজন্য তারা সবসময় তার পাশে থাকবেন। একই সঙ্গে একজন ভালো মানুষ ও আদর্শ শিক্ষক হিসেবে গড়ে উঠতে সবার দোয়া কামনা করেন তিনি।
কনিজ ফাতেমার এই সাফল্যে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তার স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে পরিবার।
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ কনিজ ফাতেমার, লক্ষ্য আদর্শ শিক্ষক হওয়া
-
শাখাওয়াত হোসেন শামীম: - আপডেট : ০৩:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- 197
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















