ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ ১৩ নং অলিপুর ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু, জেলা প্রশাসনকে নির্দেশ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদকে বিভক্ত করে ‘১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাবের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। গত ১২ আগস্ট ২০২৬ তারিখে উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত চিঠিটি চাঁদপুরের জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক-এর ডিও পত্র এবং চাঁদপুর জেলা প্রশাসকের ২২ জুলাই ২০২৬ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদকে বিভক্ত করে ‘১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ সংক্রান্ত নীতিমালা এবং ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

এ ছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

চিঠির অনুলিপি সংশ্লিষ্ট সংসদ সদস্যসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের এই নির্দেশনার ফলে হাজীগঞ্জ সদর ইউনিয়নকে বিভক্ত করে ‘অলিপুর ইউনিয়ন’ গঠনের প্রস্তাবটি এখন প্রশাসনিক ও আইনানুগ প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ ১৩ নং অলিপুর ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু, জেলা প্রশাসনকে নির্দেশ

আপডেট : ১১:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬