পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়”
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডর কুরকামতা ও ফটিকখিরা এলাকার রাস্তার দু’পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৫ই আগস্ট শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন মেম্বার বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ রোপন কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
তিনি আরো পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন মেম্বার
ইউনিয়ন বিএনপি’র সদস্য মোঃ ইউসুফ হোসেন,
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সম্পাদক মোঃ মোশারফ হোসেন, মোঃ ইউনুস গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রাছেল হোসেন,
বিএনপি নেতা মোহাম্মদ অহিদুর রহমান,
ইউনিয়ন কৃষক দল নেতা মোঃ মাসুদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন অংশ নেন।




















