ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ই”য়াবাসহ যুবক গ্রে’প্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • 181

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা এলাকার আলী আশ্রাফ মার্কেটের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ হোসেন কচুয়া উপজেলার শাসনখোলা (প্রধানীয়া বাড়ি) এলাকার সুলতান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক আবদুল মান্নান এবং তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাজীব শর্মার দিকনির্দেশনায় এসআই নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় রিয়াজ হোসেনকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার দখল থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলাটি হাজীগঞ্জ থানার মামলা নম্বর-২১, তারিখ ১৭ আগস্ট ২০২৬।
গ্রেপ্তার আসামিকে সোমবার যথাসময়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ই”য়াবাসহ যুবক গ্রে’প্তার

আপডেট : ০৩:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬