ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ডাকাতির মিশনে যাচ্ছিল ৫ জন, কুমিল্লায় ডিবির অভিযানে আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 494

চাঁদপুরের পুরান বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে যাওয়ার পথে কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুরের জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুক, মামুন মিজী, কবির ভূইয়া, রবিউল আলম ও নজরুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমাই বাজার এলাকায় অবস্থান নেয় ডিবির একটি বিশেষ আভিযানিক দল। ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ থেকে দুইজনকে আটক করা হয়। এ সময় গ্রেপ্তার এড়াতে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে আরও তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, তারা রাতে কুমিল্লার সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়। সেখান থেকে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পরানপুর বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল। তবে লালমাই বাজার এলাকায় পৌঁছানোর আগেই ডিবি পুলিশের অভিযানে তারা আটক হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। তাদের মধ্যে কথিত সর্দার জহিরুল ইসলামের বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পাঁচটি নিয়মিত মামলা রয়েছে।

অভিযানে তাদের কাছ থেকে একটি লোহার বোল্ট কাটার, একটি সেলাই রেঞ্জ, একটি প্লাস, একটি লোহার রড, দুটি কাঠের বাটযুক্ত কিরিজ, একটি কাঠের বাটযুক্ত হাসুয়া, একটি কালো কাপড়ের ব্যাগ, একটি নীল রঙের পিকআপ ও একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে ডাকাতির মিশনে যাচ্ছিল ৫ জন, কুমিল্লায় ডিবির অভিযানে আটক

আপডেট : ১২:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬