ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের রান্ধুনীমুড়া উ’বিতে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি,শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার বিষয়ে অভিভাবকদের আরও সম্পৃক্ত করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি ও হাজীগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চু বলেন,“শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না। তাদের সুশিক্ষায় শিক্ষিত,নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে মো. এমরান হোসেন বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর করতে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটিকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে।”
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন চৌধুরী জনি,রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মজিবুর রহমান মাস্টার,১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মো. রফিকুল ইসলাম,বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য মো. শাহ আলম ও মো. সোহেল রানা।
এছাড়াও বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমান, সহকারী শিক্ষক মনির হোসেন ও মো. আল-আমিন এবং অভিভাবক মো. মনোয়ার হোসেন ভূঁইয়া।
সমাবেশে বিদ্যালয়ের সাবেক কমিটির সদস্য মো. মজিবুর রহমান,১১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আব্দুর হান্নান, শ্রমিক দল নেতা মারুফ হোসেন লারাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা,পরীক্ষার প্রস্তুতি,শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের রান্ধুনীমুড়া উ’বিতে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

আপডেট : ১১:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬