ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ার মার্কায় ভোট চেয়ে হাজীগঞ্জ বাজারে সভাপতি প্রার্থী এমরান হোসেনের গণসংযোগ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদপ্রার্থী মো.এমরান হোসেনের গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রয়েছে। তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও দোকান মালিকদের সঙ্গে কুশল বিনিময়,মতবিনিময় এবং নিজের চেয়ার মার্কায় ভোট প্রার্থনা করছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সভাপতি পদপ্রার্থী মো. এমরান হোসেন। এ সময় তিনি ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
গণসংযোগকালে বাজারের সার্বিক পরিবেশ, ব্যবসায়ীদের নিরাপত্তা, ক্রেতা-বিক্রেতাদের সুযোগ-সুবিধা, যানজট নিরসনসহ ব্যবসায়ী সমিতির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। একই সঙ্গে আসন্ন নির্বাচনে চেয়ার মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় মো. এমরান হোসেন বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ, অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি। ব্যবসায়ীদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সকল ব্যবসায়ীর দোয়া, সহযোগিতা ও চেয়ার মার্কায় ভোট প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ব্যবসায়ীদের মতামত ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাজীগঞ্জ বাজারকে আরও সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদ ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করব। ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
এমরান হোসেন বলেন, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ী সমিতির কার্যক্রমকে স্বচ্ছ, জবাবদিহিমূলক,গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
গণসংযোগকালে বিভিন্ন ব্যবসায়ী তার সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় বাজারের ব্যবসায়ী মহলে নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্য করা যায়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চেয়ার মার্কায় ভোট চেয়ে হাজীগঞ্জ বাজারে সভাপতি প্রার্থী এমরান হোসেনের গণসংযোগ

আপডেট : ১০:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬