ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • 60
 চাঁদপুরের মতলব পৌরসভার বাইশপুর গ্রামের দাসপাড়া এলাকায় পানিতে ডুবে আড়াই বছর বয়সী  রিহান দাস নামের এক শিশু মারা গেছে।
 শনিবার ( ২৯ আগস্ট ) দুপুরে ওই এলাকার জমজম খালে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। সে বাইশপুর গ্রামের দাসপাড়া এলাকায় বাপ্পী দাসের ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানান, ঘটনার দিন দুপুরে রিহান দাসের মা দুপুরের রান্না ও ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময়ে সবার অগোচরে বাড়ির লাগোয়া খালের পাড় রিহান  চলে আসে। খালের পাড় থেকে এক পর্যায় নিচে পড়ে গভীরে চলে যায়। মা ডাকাডাকি করে রিহানের সাড়া পায় না। মায়ের ডাক চিৎকারে বাড়ির লোকজন পাশ্ববর্তী খালে খোজাখুজি করে। পরে খাল থেকে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে  যায়।
 মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে   কর্তব্যরত চিকিৎসক ডাঃ নূরে আলম  অভি   জানায়, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব দক্ষিণে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু 

আপডেট : ০৭:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬