ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে বৃক্ষরোপণ, জনকল্যাণের রাজনীতির বার্তা দিলেন এমপি মানিক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 60

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মতিন বকাউল বাড়ি সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
উদ্বোধন শেষে তিনি বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসা একটি রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু ছায়া দেয় না, এটি মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে।”
বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণেও দায়িত্বশীল হতে হবে। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়; গাছগুলো যাতে বেড়ে উঠে পরিবেশের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে, সেদিকেও নজর দিতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও ভোটের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুন্দর, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাজনীতিকে জনকল্যাণের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “রাজনীতি মানে মানুষের পাশে থাকা। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, এলাকার সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং সমাজের কল্যাণে কাজ করাই একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব।”
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরের প্রতিটি এলাকায় পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে এসব কার্যক্রমে সম্পৃক্ত করে একটি সুন্দর ও বাসযোগ্য চাঁদপুর গড়ে তুলতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ রায়হান মাঝি, সদস্য সচিব শামছুল আরেফিন খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে বৃক্ষরোপণ, জনকল্যাণের রাজনীতির বার্তা দিলেন এমপি মানিক

আপডেট : ০১:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬