ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শুভ জন্মাষ্টমী, চাঁদপুরে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা

 আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি। পঞ্জিকা অনুসারে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য হলে জন্মাষ্টমী পালন করা হয়। দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ দিনটি পালন করে হিন্দু সম্প্রদায়।

সনাতন ধর্ম মতে, অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায় কৃষ্ণ যুগে যুগে পৃথিবীতে আগমন করেন। অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা কংসকে হত্যা করে মথুরায় শান্তি স্থাপন করেছিলেন। শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগ যুগ ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। কৃষ্ণের প্রেমিকরূপের পরিচয় পাওয়া যায় তার বৃন্দাবন লীলায়, যা বৈষ্ণব সাহিত্যের মূল প্রেরণা।

আজ শুভ জন্মাষ্টমী দেশব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় আড়ম্বর ও আনুষ্ঠানিকতায় উদযাপন করা হবে। এদিন সব অকল্যাণ ও অশুভ শক্তির বিরুদ্ধে অন্তরাত্মাকে জাগ্রত করার শপথ নেবেন কৃষ্ণপ্রেমীরা।

জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচি গ্রহণ করেছে। চাঁদপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে আজ বিকেলে চাঁদপুর শহরে জন্মাষ্টমী শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করবে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আজ শুভ জন্মাষ্টমী, চাঁদপুরে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট : ১১:৪১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬