ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চাঁদপুরের হাজীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

হাজীগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিভূতিভূষণ রায় সুজন ও সাধারণ সম্পাদক রতন সরকারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত ভক্ত শোভাযাত্রায় অংশ নেন। শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রাটি হাজীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মো. ওমর সানী আকন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন ফারুক, জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল শিকদার, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক দুলাল দাস, সহসভাপতি সুজন রায়, সহসাংগঠনিক সম্পাদক বাবুল দাস, গোপাল সাহা, বললাম সাহা, টিটু সাহা, মহিলা বিষয়ক সম্পাদিকা সম্পা বনিক, সীমা মিশ্র, নন্দিনী দাস ও নন্দিনী মজুমদার সতীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রোটারিয়ান রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, যুগ্ম সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার সদস্য ডা. মানিক লাল মজুমদার, সঞ্জয় কর্মকার, ডা. নরেশ চন্দ্র রায়, তাপস সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ফটিক কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু, সাবেক নেতা লিটন পাল এবং হাজীগঞ্জ পূজা উদযাপন পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক সংগঠন ‘আমার প্রবাসী ২০২৪’-এর সভাপতি শ্রীকৃষ্ণ শিল ও সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস বাপ্পী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু ও রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নীহারঞ্জন হালদার মিলন।

এ ছাড়া যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক শিবু চন্দ্র দাসসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট : ০৯:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬