মতলব উত্তরের বদরপুরে হযরত শাহ সোলেমান লেংটা (রহ.) এর বুড়ি ভাদ্র ফলমেলা গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপলক্ষ্যে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করা হয়। গভীর রাতে ধনাগোদা নদীতে ভেলা ভাসানো হয়েছে।
এদিকে মাওলানা ওয়াজ উদ্দিন শাহ (রহঃ) এর নাতী হযরত দুদু শাহ (রহঃ) এর আস্তানায় (আলীরটেক, বক্তাবলী, নারায়ণগঞ্জ) সারা রাত ব্যাপী বাউল গান অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বাউল শিল্পীগণ গান পরিবেশন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, আস্তানার মালিক ও সভাপতি এবং কালীর বাজারের বিশিষ্ট ফল ব্যবসায়ী মোঃ সফিকুল ইসলাম, পরিচালনায় মোঃ নাদির খলিফা। ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলম ভান্ডারী সহ আরো অনেকে।




















