জাতীয় সংসদে শরীয়া বিরোধী সম্পত্তি হস্তান্তর বিল পাশের প্রতিবাদে শাহরাস্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ২০২৬ খ্রিস্টাব্দ বাংলাদেশ খেলাফত মজলিস শাহরাস্তি উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রাণকেন্দ্র নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শাহরাস্তির প্রধান সড়ক পদক্ষেপ করে উপজেলা পরিষদ হয়ে পুনরায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস শাহরাস্তি উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি সাজ্জাদুর রহমানের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান বলেন, দেশ ও জাতির শান্তির লক্ষ্যে এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে কুরআন বিদ্বেষী আইন প্রত্যাহার করে ইসলামী আইন ও কোরানি আইন বাস্তবায়ন করতে হবে, আর না হয় ধুরবার আন্দোলনের মাধ্যমে কুরআনী আইন প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন মাওলানা শরীফ হুসাইন সহ আরো ওলামায়ে কেরাম।




















