ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণিত অলিম্পিয়াড-২০২৬ এ চ্যাম্পিয়ন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

“গণিতকে ভয় নয়, আনন্দের সাথে জয় করি”—এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড-২০২৬। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, বাবুরহাটের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সআপ হয়েছে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, বাবুরহাটে শুরু হয় এক ঘণ্টাব্যাপী এ গণিত অলিম্পিয়াড। গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি এবং গণিতভীতি দূর করার লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় চাঁদপুর সদর উপজেলার ৯টি এবং মতলব দক্ষিণ উপজেলার ১টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের সদস্যরা হলেন—মাহের জাবিন অমিয়া, জোবায়ের ইসলাম রাকাত, অবনিশ জাগরী, মো. জাবেদ ওমর আবির ও ফারিস আল হাসান।
রানার্সআপ হয় ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দলের সদস্যরা হলেন—মো. আবদুল মোহাইমিন, মারুফ হাছান ও জিহাদ গাজী।
তৃতীয় স্থান অর্জন করে ছায়েরা খাতুন আদর্শ কিন্ডারগার্টেন। দলের সদস্যরা হলেন—মনিকা রানী, উম্মে হাবিবা জাহান তুবা, আবদুর রহমান, আবদুল আহাদ ও আয়েশা আক্তার রিয়া।
এছাড়া চতুর্থ স্থান অর্জন করে খ্রিস্টান মিশনারী স্কুল এবং পঞ্চম স্থান অর্জন করে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো—পূর্ব ডাসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুরহাট কবি নজরুল একাডেমি, ইকরা মডেল একাডেমি, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি, মতলব দক্ষিণ এবং ওয়াইডব্লিউসিএ নার্সারি স্কুল, চাঁদপুর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম মিয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাটের উপাধ্যক্ষ ফয়সাল ফরায়েজি, ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসার মাহাবুবুল হোসাইন এবং সহকারী কর্পোরেট অফিসার ইকবাল হোসেন।
প্রথমবারের মতো আয়োজিত এ গণিত অলিম্পিয়াড ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভালোবাসা, আগ্রহ ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গণিত অলিম্পিয়াড-২০২৬ এ চ্যাম্পিয়ন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ০২:১১:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬