ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহামায়ায় সড়ক দু”র্ঘটনায় দুইজনের মৃ”ত্যু, আহত ২

  • মাসুদ হোসেন :
  • আপডেট : ১০:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • 357

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে সিএনজি, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা সিএনজিটি সেটিকে ধাক্কা দিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে পড়ে যায়। এতে সিএনজির চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত যাত্রী কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০)। নিহত সিএনজি চালকের নাম কবির মাল বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চালক ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করেন। পরে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার, সিএনজি ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ মঙ্গলবার রাতে জানান, ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মহামায়ায় সড়ক দু”র্ঘটনায় দুইজনের মৃ”ত্যু, আহত ২

আপডেট : ১০:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬