ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের নিচে কাটা পড়ল তিন স্কুলছাত্রী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • 133

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

কুমিল্লা রেলওয়ের প্রকৌশলী শওকত হোসেন জানান, নিহতরা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাা (ওসি) জসিমউদ্দিন খন্দকার বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বিজয়পুর রেলক্রসিংয়ে তিন স্কুলছাত্রী মারা গেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ট্রেনের নিচে কাটা পড়ল তিন স্কুলছাত্রী

আপডেট : ০৮:১৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২