ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে জনপ্রতিনিধিদের বেশি বেশি  সম্পৃক্ত থাকতে হবে … যুগ্মসচিব হাবিবুর রহমান – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
  • 135
 জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদে আয়োজিত শুক্রবার (১৫ জুলাই) সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও ফরিদগঞ্জের কৃতি সন্তান মোঃ হাবিবুর রহমান বলেছেন, বিশ্বব্যাংকসহ দাতাগোষ্ঠি যখন কথিত দুর্নীতির কথা বলে পদ্মাসেতুকে থেকে নিজেদের ঋণ প্রদান প্রত্যাহার করে। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের বিশ্বাস এবং আস্থার স্থান থেকে নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের ঘোষনা দেন। আজ যা বাস্তব। সেই জন্য আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন, বিশেষ করে ইউপি সদস্য থেকে মাঠ পর্যায়ে সকলকে নিজেদের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে কাজ করতে হবে। এলাকার উন্নয়ন কর্মকান্ডে জনপ্রতিনিধিদের আরো সম্পৃক্ত হতে হবে। কারণ এলাকার উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। এদেশ জাতির পিতার সোনার বাংলা হবে। তিনি বলেন, ফরিদগঞ্জ উপজেলার সন্তান হিসেবে অবশ্যই আমার এলাকার উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা বিগত দিনেও করেছি, ভবিষ্যতেও করে যাবো।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ শাহআলম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ হলো সরকারের সকল কাজগুলোকে জনগণের কাছে পৌঁছে দেয়ার অন্যতম মাধ্যম। এই জন্য আপনারা জনগণের কাছে সরকারের সকল কর্মকান্ডে বিষয়ে তুলে ধরবেন। একই সাথে যারা ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদেরকে ভুল শুধরে দিবেন।
ইউপি সদস্য মোঃ জাকির হোসেন খানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সহসভাপতি অ্যাড. মোহাম্মদ আলী মজুমদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটু। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা মোহাম্মদ রসু মিয়া, ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি ও এমপি প্রতিনিধি পুতুল সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্বা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি আহছান হাবিব নেভী,হাজ্জাজ রব,সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকার কামরুল, গুপ্টি পুর্ব ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন খোকন,প্রাথমিক শিক্ষক সমিতির নেতা নজরুল ইসলাম,মাহবুবুর রহমান,বীরমুক্তিযোদ্বা বিল্লাল হোসেনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইউপি সচিব প্রবাহ ঘোষ,হিসাবরক্ষক রুবেল সরকার,আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান বাবলু,রাধাকৃষ্ণ মাঝি প্রমুখ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে জনপ্রতিনিধিদের বেশি বেশি  সম্পৃক্ত থাকতে হবে … যুগ্মসচিব হাবিবুর রহমান – Rknews71

আপডেট : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২