জাপানে উচ্চশিক্ষা ও উন্নত ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন চাঁদপুর ও হাজীগঞ্জের অনেক শিক্ষার্থী। সেই স্বপ্ন বাস্তবায়নে জাপানি ভাষা শিক্ষা, প্রয়োজনীয় প্রস্তুতি ও দিকনির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও আবু নোমান তালুকদারের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের জাপানে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।
বর্তমানে আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে শতাধিক শিক্ষার্থী নিয়মিত জাপানি ভাষা শিখছেন। তারা জাপানে উচ্চশিক্ষা গ্রহণ এবং ভবিষ্যতে সেখানে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের মাধ্যমে ১৯ জন শিক্ষার্থী জাপানে পৌঁছেছেন। তারা সেখানে পড়াশোনার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন।
শিক্ষার্থীদের শুধু জাপানে পাঠানোই নয়, সেখানে পৌঁছানোর পরও তাদের পাশে থাকার কথা জানিয়েছেন সিইও আবু নোমান তালুকদার। তাঁর ভাষ্য অনুযায়ী, জাপানে যাওয়ার পর নতুন পরিবেশে শিক্ষার্থীদের যাতে শুরুতে কোনো সমস্যায় পড়তে না হয়, সেজন্য থাকা-খাওয়ার ব্যবস্থা এবং প্রথম এক মাসের জন্য বিনামূল্যে বাজারের ব্যবস্থা করে দেওয়া হয়।
আবু নোমান তালুকদার বলেন, “চাঁদপুর ও হাজীগঞ্জের শিক্ষার্থীদের সুবিধার্থে কোনো ধরনের অগ্রিম টাকা (Advance Money) ছাড়াই আমরা কাজ করছি। আমার মূল লক্ষ্য হলো—আমার এলাকার শিক্ষার্থীরা যেন নিরাপদে ও সঠিক পথে জাপানে যেতে পারে এবং সেখানে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।”
তিনি বলেন, “সৎ ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে হাজীগঞ্জ, চাঁদপুর ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”
আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানে যাওয়ার প্রস্তুতি থেকে শুরু করে দেশটিতে পৌঁছানোর পরও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য, চাঁদপুর ও হাজীগঞ্জের শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগকে আরও সহজ করা এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করা।




















