ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-৫ আসনের এমপি মমিনুল হককে বিপ্লবী কবি হারুন অর রশিদ এর চার কাব্যগ্রন্থ উপহার

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক, কবি ও লেখক মো. হারুন অর রশিদ। এ সময় তিনি তাঁর রচিত চারটি কাব্যগ্রন্থ সংসদ সদস্যের হাতে উপহার হিসেবে তুলে দেন।

সাক্ষাৎকালে সাহিত্য ও সংস্কৃতিচর্চা, বই পড়ার গুরুত্ব এবং স্থানীয় পর্যায়ে সাহিত্যচর্চাকে আরও উৎসাহিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় লেখক তাঁর প্রকাশিত ‘বিপ্লবী উন্মাদ’, ‘আত্মদর্শন’, ‘বিপ্লবী জাগরণ’ ও ‘বিপ্লবী অভিযান’ কাব্যগ্রন্থ চারটি সংসদ সদস্য মমিনুল হকের হাতে তুলে দেন।

মো. হারুন অর রশিদ হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের কৃতী সন্তান। তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রিধারী এই শিক্ষক শিক্ষকতার পাশাপাশি জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বাংলা সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানচর্চা করে আসছেন।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারেও তাঁর ভূমিকা রয়েছে। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি কলেজের প্রশাসনিক ও প্রযুক্তিগত কার্যক্রমে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি কলেজ ছাত্রাবাসের সুপারিন্টেন্ডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষকতার পাশাপাশি কবি ও লেখক হিসেবেও মো. হারুন অর রশিদের পরিচিতি রয়েছে। তাঁর লেখায় সমাজের অবহেলিত, শোষিত, বঞ্চিত ও নিগৃহীত মানুষের কথা গুরুত্বের সঙ্গে উঠে আসে। স্থানীয় ও জাতীয় বিভিন্ন দৈনিকে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। সমাজসচেতন লেখনির কারণে তিনি ‘বিপ্লবী কবি’ হিসেবেও পরিচিতি পেয়েছেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে মো. হারুন অর রশিদ শিক্ষার্থীদের কাছে কখনো শিক্ষাগুরু, কখনো অভিভাবক এবং কখনো অনুপ্রেরণার উৎস হিসেবে ভূমিকা পালন করেছেন। তাঁর স্নেহ, পরামর্শ ও জ্ঞানচর্চার মাধ্যমে বহু শিক্ষার্থী নিজেদের ভবিষ্যৎ গড়ার পথে অনুপ্রেরণা পেয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর-৫ আসনের এমপি মমিনুল হককে বিপ্লবী কবি হারুন অর রশিদ এর চার কাব্যগ্রন্থ উপহার

আপডেট : ১১:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬